সভাপতির বাণী

সভাপতি
জনাব,  কাজী  শামীম (UNO)

সভাপতির বাণী,
শিক্ষা সাফল্যের চাবিকাঠি। শিক্ষা জ্ঞান অর্জনের পাশাপাশি আমাদের বিবেককে জাগ্রত করার ভূমিকা রাখে। শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা তৈরি হয়। এ শিক্ষা শুধু সনদভিত্তিক শিক্ষা নয়। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষার পাশাপাশি চলমান পৃথিবীর সাথে নিজেকে উপযোগী করার দক্ষতাও অর্জন করতে হবে। এক্ষেত্রে মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকান্ডে তাদের অংশগ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের নিজের সম্পর্কে সুষ্ঠ ধারণা থাকতে হবে, মনোযোগ দৃঢ় করতে হবে, জ্ঞানের ভান্ডার প্রসারিত করতে হবে, নিজেদের জ্ঞান-প্রজ্ঞা কাজে লাগাতে হবে এবং উক্ত কাজের মাধ্যমে রাষ্ট্রের ইতিবাচক উন্নয়ন সাধন করতে হবে।
রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সুদৃঢ় মনোযোগের সাথে জ্ঞান অর্জন করবে এবং অর্জিত জ্ঞানের আলোয় নিজেদের জীবনকে আলোকিত করে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে এ প্রত্যাশা রইলো।
ধন্যবাদান্তে,
সভাপতি,
কাজী শামীম
রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি
উপজেলা নির্বাহী কর্মকর্তা
রামগড়,খাগড়াছড়ি